ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন নানা-নাতনি

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর মান্দা উপজেলায় পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা নানা-নাতনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ তিনজন।

সোমবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউথরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুকাইয়া খাতুন (১৪)।

মান্দা থানার ওসি আনিসুর রহমান বলেন, ঈদ করতে নানা ইব্রাহীম ও নাতনি রুকাইয়া ঢাকা থেকে পাজরভাঙা বাসে করে মান্দা উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে উপজেলার জলছত্র মোড়ে বাস থেকে নেমে অটোরিকশায় করে তারা বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মান্দা থেকে আসা একটি পিকআপ চেয়ারম্যানের মোড় এলাকায় তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে নানা ও নাতনি ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোচালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন নানা-নাতনি

আপডেট সময় ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮