ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় খালেদা জিয়ার শিক্ষক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্কুলশিক্ষক এবং জেলা আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মুরমু (৭৩) নিহত হয়েছেন।

রোববার সকালে তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে পিটার মুরমু জানান, সকালে তার বাবা বাইসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।

গুরুতর আহতাবস্থায় তাকে ওই প্রাইভেটকারের মালিক উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে নেয়ার পথে ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পিটার আরও জানান, তার বাবা খালেদা জিয়ার স্কুলশিক্ষক ছিলেন। তিনি সাঁওতাল সম্প্রদায় আদিবাসী পরিষদের সভাপতি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় খালেদা জিয়ার শিক্ষক নিহত

আপডেট সময় ০৩:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮