ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন বিশ্বকাপের রেফরি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের আগেই তোলপাড় ফুটবল মহল। ফিফা বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র কদিন। তার আগে ঘটে গেল লজ্জাজনক ঘটনা। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন বিশ্বকাপের রেফারি। শুধু রেফারিই নন, আফ্রিকান ফুটবলের কয়েকজন কর্মকর্তাকেও দেখা গেল ঘুষ নিতে।

বিশ্বকাপের আগে আফ্রিকান ফুটবল ফেডারেশনের কয়েকজন পদস্থ কর্তা এবং নামী রেফারিদের মধ্যে একটি স্টিং অপারেশন আয়োজন করে বিবিসি। সেই অপারেশনেই ধরা পড়ল বিশ্ব ফুটবলের অন্ধকার দিক।

বিবিসির দাবি, অধিকাংশ অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক রেফারিংয়ে রাজি হয়ে যান। নামী রেফারিদের মধ্যে রয়েছেন কেনিয়ার আদেন মারোয়া। রাশিয়ার আসন্ন বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ পরিচালনা করার দায়িত্বে রাখা হয়েছিল তাকে। আফ্রিকান ফুটবল সংস্থার পক্ষ থেকে তার নাম সুপারিশ করা হয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছ থেকে।

তবে এমন স্টিং অপারেশনে তার কর্মকাণ্ড ফাঁস হওয়ার পরেই প্রশ্ন উঠে যায়, তিনি কি নিরপেক্ষতা বজায় রেখে রেফারিং করতে পারবেন? তবে আগেভাগেই তিনি অবশ্য ফিফার রেফারির প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন।

মারোয়ার পাশাপাশি নাম জড়িয়েছে ফিফা কাউন্সিলের সদস্য কেশি ন্যান্টাকির। যিনি আবার ঘানা ফুটবল সংস্থার সভাপতি। আফ্রিকার পাশাপাশি ফিফাতেও বেশ প্রভাব সম্পন্ন তিনি। ফলে এখন থেকেই প্রশ্ন উঠে গিয়েছে বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে। এর আগে দুর্নীতির অভিযোগের জন্য সরে দাঁড়াতে হয়েছিল তৎকালীন ফিফা সভাপতি শেপ ব্লাটারকে। ফুটবল সংস্থার প্রেসিডেন্ট স্টিং অপারেশনে ধরা পড়ায় ঘানার ফেডারেশন আপাতত ভেঙে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বিধিনিষেধ তুলে নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন বিশ্বকাপের রেফরি

আপডেট সময় ০৮:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮