ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বিআরটিসির ডিপোতে আগুন, কাদেরের তদন্তের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। কমিটি যেন তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয় সেই নির্দেশও দেন সড়ক পরিববহন ও সেতুমন্ত্রী।

শনিবার সকালে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএর কার্যালয়ে তিনি এই নির্দেশ দেন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করছেন সেতুমন্ত্রী।

গতকাল গভীর রাতে নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগে ১১টি বাস ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে পাঁচটি দ্বিতল বাস এবং ছয়টি একতলা বাস। নাশকতা না অন্য কোন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে বিষয়টি সম্পর্কে কেউ জানাতে পারেনি।

ঘটনার পরপরই সেখানে পরিদর্শনে গিয়ে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানান।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোনো গাফিলতি আছে কি না, তা দেখা হবে বলে জানান তিনি। ঈদের আগে আগুনে এতগুলো বাস পুড়ে গেলেও যাত্রী পরিবহনে সমস্যা হবে না বলে জানিয়েছিলেন বিআরটিসির চেয়ারম্যান।

সকালে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের সময় সেতুমন্ত্রী আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। বিশ্বাসযোগ্যতা আনতে কমিটিতে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পুলিশসহ সংশ্লিষ্টদের রাখার কথা জানান কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বিআরটিসির ডিপোতে আগুন, কাদেরের তদন্তের নির্দেশ

আপডেট সময় ১২:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮