ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

নাজিরপুরে কিস্তির বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঋণের কিস্তির বোঝা সইতে না পেরে কৃষ্ণ বিশ্বাস (৩২) নামে এক ডাব ও কলা ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে তার নিজ বাড়ির পশ্চিম পার্শ্বে দিলীপ বিশ্বাসের কাঁঠাল গাছের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। কৃষ্ণ বিশ্বাস উপজেলার মালিখালী ইউনিয়নের কারখানাবাড়ী গ্রামের মৃত জগদীশ বিশ্বাসের ছেলে।

কৃষ্ণ বিশ্বাসের স্ত্রী লক্ষ্মী রানী বিশ্বাস জানান, তার স্বামী সংসার চালানো ও স্বাচ্ছন্দ্যে জীবিকার জন্য কয়েক মাস আগে দুটি এনজিও থেকে ঋণ নিয়ে ডাব ও কলার ব্যবসা শুরু করেন। আর এ ব্যবসায় যে টাকা লাভ হতো তা দিয়ে সংসারের খরচসহ সপ্তাহে দুই এনজিওর কিস্তি পরিশোধ করতে পারতেন না।

তিনি জানান, মাঝে মাঝে কিস্তি বকেয়া থাকত। এসব বিষয় নিয়ে পারিবারিক অশান্তি চলে আসছিল। বুধবার সন্ধ্যার দিকে কৃষ্ণ বিশ্বাস পার্শ্ববর্তী অমৃতর দোকানে টিভি দেখার কথা বলে ঘর থেকে বের হয়।

কৃষ্ণ বিশ্বাসের ছোট ভাই গোপাল বিশ্বাস জানান, তিনি আলাদা বাড়িতে থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার ভাই অনেক কষ্ট করে সংসারে চালাত। ঋণের চাপ ও সংসারের অভাব-অনটনের কারণে তার ভাই আত্মহত্যা করেছেন।

নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

নাজিরপুরে কিস্তির বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮