ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

যেসব পণ্যের দাম কমবে

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্যের দাম কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

যেসব পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে:

রড: স্ক্র্যাপ আমদানির শুল্ক ১ হাজার থেকে কমিয়ে ৮০০ টাকা ও রড তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ওপর আরোপিত সংরক্ষণমূলক শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। এতে বাজারে রডের দাম কমতে পারে।

গুঁড়া দুধ: গুঁড়া দুধ আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছে।

রুটি-বিস্কুট: গরিবের খাবার রুটি-বিস্কুটের দাম কমবে। কারণ ১০০ টাকা পর্যন্ত প্রতি কেজি হাতে তৈরি রুটি-বিস্কুটকে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।

হাওয়াই চপ্পল: শর্তসাপেক্ষে ১৫০ টাকা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার ওপর ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এতে এ জাতীয় পণ্যের দাম কমবে।

বীজ: কৃষিকাজে ব্যবহৃত বীজ আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ফলে চাষাবাদে ব্যবহৃত বীজের দাম কমতে পারে।

সফটওয়্যার: সব ধরনের সফটওয়্যার আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে সফটওয়্যারের দাম কমতে পারে।

যানবাহনের লিফ স্প্রিং: বাস-ট্রাকে ব্যবহৃত লিফ স্প্রিং আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করায় এ পণ্যটির দাম কমতে কমতে পারে।

ওষুধ: কিডনি রোগের প্রতিষেধক আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এতে কিডনি রোগীরা কিছুটা কম দামে হলেও ওষুধ কিনতে পারবেন।

মোটরসাইকেল: দেশীয় মোটরসাইকেল শিল্পের ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশের শুল্ক কমানো হয়েছে।

রেফ্রিজারেটর: দেশীয় রেফ্রিজারেটর শিল্পের ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। পাশাপাশি রেফ্রিজারেটর তৈরির যন্ত্রাংশের শুল্ক কমানো হয়েছে।

টায়ার-টিউব: টায়ার-টিউব উৎপাদনের কাঁচামালের শুল্ক কমানো হয়েছে। এতে দেশীয় তৈরি টায়ার-টিউবের দাম কমতে পারে।

এছাড়াও ভুট্টার আটা, অ্যালুমিনিয়াম তার, কলমের কালি, পোল্ট্রিশিল্পে ব্যবহৃত সয়াবিন ওয়েল কেক, জাল, কার্বন রডের দাম কমতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

যেসব পণ্যের দাম কমবে

আপডেট সময় ০৪:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮