ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ বিমান যোগাযোগ বিচ্ছিন্ন, হাই অ্যালার্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১৪ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ মাঝ আকাশে বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এ ঘটনা ঘটে।

সুষমা স্বরাজ বর্তমানে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তার বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল৷ এটিসির পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ঘটনা ঘটলেও, মন্ত্রীর বিমানের সঙ্গে ফের যোগাযোগ করা সম্ভব হয়৷

তিরুবনন্তপুরম থেকে ভারতীয় সেনাবাহিনীর বিমানে তিনি রওনা দেন৷ দুপুর ২টা ৮মিনিটে ছাড়ে তার বিমান৷ মরিশাসের আকাশে ঢোকামাত্রই এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিকাল ৪টা ৪৪ মিনিট থেকে ৫৮ মিনিট পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না ভারতীয় সেনাবাহিনীর বিমানটির সঙ্গে৷

সাধারণত ৩০ মিনিট ধরে কোনও বিমানের সঙ্গে যোগাযোগ না থাকলে হাই অ্যালার্ট বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়৷ ভিভিআইপি বিমান হওয়ায় সুষমা স্বরাজের বিমানের ক্ষেত্রে ১৪ মিনিটেই হাই অ্যালার্ট জারি করা হয়৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ বিমান যোগাযোগ বিচ্ছিন্ন, হাই অ্যালার্ট

আপডেট সময় ১০:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮