ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অডিও প্রকাশের পর প্রমানিত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাউন্সিলর একরামুল হক হত্যার অডিও প্রকাশের পর প্রমাণ হয়েছে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন ফখরুল। ধানমণ্ডির ফখরুদ্দিন কনভেনশন সেন্টারে ‘জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ, রংপুর মেডিকেল কলেজ’ ইফতার মাহফিলের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই অভিযানকে আমরা শুরু থেকে প্রশ্নবিদ্ধ করেছি।

চলমান মাদকবিরোধী অভিযানে শতাধিক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এরই মধ্যে টেকনাফের যুবলীগ নেতা একরাম ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা নিয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একরামের পরিবারের অভিযোগ, একরামকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের টার্গেটে কক্সবাজারে কমিশনার একরামকে হত্যা করা হলো। এলাকার সবাই বলছেন তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। প্রকাশিত অডিও প্রমাণ করে- অভিযান সরকার ভিন্নদিকে প্রবাহিত করছে। এভাবে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে দেশের সবকিছুতে অচলাবস্থা। সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সুশাসন বলতে কিছু নেই। যে কারণে জনজীবন অতিষ্ঠ আজ। কেউ কোথাও বিচার পায় না। না আদালতে, না অন্য কোথাও।

এই অবস্থা চলতে দেয়া যায় না উল্লেখ করে মির্জা ফখরুল সমগ্র জাতিকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এখন সময় এসেছে। আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সব স্তরের জনগণ নিয়ে গণআন্দোলনের মাধ্যমে এ দানবীয় সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

অডিও প্রকাশের পর প্রমানিত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে: ফখরুল

আপডেট সময় ০৮:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮