ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলার উলুখোলায় সড়কে দায়িত্বরত এক পুলিশ সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ছাড়া কোনাবাড়ি এলাকায়ও ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন- জয়দেবপুর থানার মীরেরবাজার পুলিশ ক্যাম্পের এএসআই আমজাদ হোসেন ও গাজীপুর সিটি কর্পোরেশনের জাঝড় এলাকার অঞ্জন বোসের ছেলে সাগর বোস(২৯)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, আমজাদ হোসেন বৃহস্পতিবার মধ্যরাতে মীরেরবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, ঢাকা-বাইপাস সড়ক থেকে যানজট কমানোর চেষ্টার সময় মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় চাল বোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি আমজাদকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

অপর ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ি এলাকায়।

সালনা মহাসড়ক থানার ওসি বাসুদেব সিনহা বলেন, সাগর বোস তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে কোনাবাড়ি থেকে গাজীপুর শহরের জাঝর এলাকায় তাদের বাড়িতে ফিরছিলেন।

তিনি বলেন, তারা রাজাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। তার বাবা অঞ্জন বোসও আহত হন।

অঞ্জন বোসকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

আপডেট সময় ১০:৩০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮