ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কারাগারে খালেদার ঈদ, বিকালে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

সর্বোচ্চ আদালতের আদেশের ফলে ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে যাওয়ার পর বৈঠকে বসতে যাচ্ছেন দলটির সিনিয়র নেতারা।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ও নির্বাচনপূর্ব জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও বিএনপি নেতারা সিদ্ধান্তে উপনীত হবেন।

এর আগে কারাবন্দি খালেদা জিয়াকে কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আগামী ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন আপিল বিভাগ। ফলে ঈদুল ফিতরের আগে খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি আটকে যায়।

এদিকে ঢাকায় করা মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকার সংশ্লিষ্ট আদালতে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

অন্যদিকে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় জামিন ও মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি অবকাশকালীন ছুটির পর পর্যন্ত মুলতবি করেন।

সর্বোচ্চ আদালতের এসব আদেশের পর বিএনপি অভিযোগ করে, খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লার মামলায় খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন না। এটি মিথ্যা-বানোয়াট মামলা। তিনি নির্দোষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাজা ফুলে কৃত্রিম রঙের ব্যবহার বাড়ছে: তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি

কারাগারে খালেদার ঈদ, বিকালে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক

আপডেট সময় ১০:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮