ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসিকের বর্জ্যের গাড়ি ডিসি বাংলোর সামনে

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ মহানগরীর গৃহাস্থলী বর্জ্য অপসারণ নিয়ে আবারও বিপাকে পড়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) কর্তৃপক্ষ। টানা চারদিন বর্জ্য অপসারণ বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবারও বসত বাড়ি থেকে সংগ্রহ করে গাড়িতে তোলা হয়। কিন্তু এগুলো ফেলতে বাধা দেয়ার অভিযোগ করেছে নাসিক কর্তৃপক্ষ।

তারা বলছেন, নগরীর ইসদাইরে ওসমানী স্টেডিয়ামের পাশে নিজস্ব জায়গাতে বর্জ্য ফেলতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। একই অবস্থা সৃষ্টি হয়েছে কাশীপুরের একটি জায়গাতেও।

এদিকে ময়লা আবর্জনার জায়গা না পাওয়ার পর সন্ধ্যায় সিটি করপোরেশনের ৪টি গাড়ি নিয়ে রাখা হয় শহরের খানপুরে জেলা প্রশাসকের বাংলোর সামনের সড়কে। সেখানে থাকা গাড়ি চালকেরা জানান, কোথাও ময়লা ফেলতে না পেরে সিটি করপোরেশনের নির্দেশেই প্রতিবাদ স্বরূপ এখানে গাড়ি রাখা হয়েছে।

সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ জানান, অস্থায়ীভাবে জালকুড়িয়ে ময়লা ফেলে আসছিল পরিচ্ছন্ন কর্মীরা। কিন্তু সদর উপজেলা ইউএনও তাতে বাধা দেয়ায় কয়েকদিন ধরে পরিচ্ছন্ন কর্মীরা বাসা বাড়ির বর্জ্য অপসারণ বন্ধ রেখেছে।

জানা গেছে, গত ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত ৪ দিন সিটি করপোরেশনের ময়লা অপসারণ বন্ধ ছিল। প্রতিদিন সকালে ওইসব আবর্জনা অপসারণ করার কথা থাকলেও অনেক এলাকাতে টানা ৪দিন ধরেই ময়লা নেয়া হয়নি। তাই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। যত্রযত্র ফেলা হচ্ছে ময়লা। গোটা নগরীই এখন পরিণত হয়েছে একটি ডাম্পিং স্টেশনে। নাক-মুখে রুমাল চেপে চলাচল করতে হয় নগরবাসীকে।

এ অবস্থায় ৩১ মে বৃহস্পতিবার নতুন কয়েকটি জায়গা নির্ধারণ করে সেখানে আবার আবর্জনা অপসারণের কাজ শুরু হয়।

এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন বাড়িঘর থেকে আবর্জনা অপসারণ শুরু করে আবর্জনা অপসারণকারী দল। পরে তারা ওসমানী স্টেডিয়ামের পাশে সিটি করপোরেশনের নিজস্ব জায়গায় ফেলতে শুরু করে। সেখানেও বাধার সম্মুখীন হয়। এছাড়া কাশীপুরের একটি জায়গাতেও আবর্জনা ফেলতে গিয়ে বাধা পায় সিটি করপোরেশন।

এ অবস্থায় শুক্রবার থেকে আবারও বর্জ্য অপসারণ কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসিকের বর্জ্যের গাড়ি ডিসি বাংলোর সামনে

আপডেট সময় ১১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮