ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আম বাগানে প্রেমিক জুটির লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

অভিভাবকরা মেনে না নেয়ায় মিলন ও সুধারানী নামে এক প্রেমিক জুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলার দেবিটালি বাজারের পাশে শালগড়া গ্রামের জনৈক এরশাদ আলীর আমবাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, নিহত তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিহত নন্দলাল মিলন ওই ইউনিয়নের খালপাড়া গ্রামের উপেন্দ্র নাথের ছেলে। আর সুধারানী একই ইউনিয়নের দেবীটলি গ্রামের তীরেন চন্দ্র রায়ের মেয়ে।

পীরগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে দেবীটলি বাজার এলাকার একটি আমবাগান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ছেলের পক্ষ থেকে অনেকবার বিয়ের প্রস্তাব দেয়া হয়, কিন্তু মেয়ে পক্ষ তাতে রাজি ছিল না।

চেয়ারম্যান মোস্তফা বলেন, তারা একসঙ্গে লেখাপড়া করত। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার মনে হচ্ছে ছেলেটি কৌশলে মেয়েটিকে আমবাগানে ডেকে আনে। তারপর মেয়েটিকে হত্যা করে তার ওড়না দিয়ে ছেলেটি নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আমিরুজ্জামান। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আম বাগানে প্রেমিক জুটির লাশ

আপডেট সময় ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮