ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করলে ২ বছর জেল

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়

অাকাশ জাতীয় ডেস্ক:

লাইসেন্স ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট-বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় ও বিপণন করলে দুই বছর জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান রেখে এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। একই সভায় পাটের ন্যায্যমূল্য নিশ্চিত, মানসম্মত পাট উৎপাদন ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিয়ে জাতীয় পাটনীতি ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) আইন ২০১৮-এর খসড়ায় একটি অর্ডিন্যান্স সংশোধন করে নতুন করে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, আইনে শাস্তিগুলো বাড়ানো হয়েছে। লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মান ব্যবহার করলে আগের আইনে ৬ মাস জেল ও ১৫ হাজার টাকা জরিমানা থাকলেও এবার শাস্তি বেড়েছে অনধিক দুই বছর আর জরিমানা রাখা হয়েছে এক লাখ টাকা। নিবন্ধন ছাড়া মান ব্যবহার করলে বাজেয়াফত করার আইনও রাখা হয়েছে খসড়ায়।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সোনালি আঁশ পাটের হারানো দিন ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। পাট ও পাটপণ্যের বাজার তৈরিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ছয় বছর পর পাটনীতি সংশোধনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

তিনি বলেন, পাটনীতির খসড়া এ খাতে সরকারি প্রণোদনা দেয়ার প্রস্তাবসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার বাড়ানোকে প্রাধান্য দিয়ে জাতীয় অর্থনীতিতে একসময়ের প্রধান এ অর্থকরী ফসলের ভূমিকা বৃদ্ধির কথা বলা হয়েছে।

শফিউল আলম আরও বলেন, প্রস্তাবিত খসড়ায় পাটপণ্য বহুমুখীকরণ, এ খাতের উন্নয়নে সরকারি প্রণোদনা প্রদান, স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, পাটকলের আধুনিকায়ন ও একটি ইনস্টিটিউট স্থাপনকে অগ্রাধিকার দেয়ার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকরে পাটনীতি বাস্তবায়ন সেল গঠনের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করলে ২ বছর জেল

আপডেট সময় ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮