ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাদকবিরোধী অভিযান অলআউট পর্যন্ত চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘অলআউট’ যুদ্ধে নেমেছে। যতক্ষণ পর্যন্ত অলআউট না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।

রোববার সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা অলআউট যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো প্রচেষ্টাই ফাইনাল নয়। যা করলে ভালো হবে আমরা সেটাই করব।

সারাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের অভিযানের ঘোষণার পর সর্বশেষ আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৯০ জনের মতো মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ অভিযান কতদিন চলবে? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযান চলবে। এটা বিশেষ বলে কোনো কিছু নয়। যে পর্যন্ত আমরা মাদক নির্মূল করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকবিরোধী অভিযান অলআউট পর্যন্ত চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮