ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের গডফাদারদের ধরা হবে: মনিরুল

মনিরুল ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

‘মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না। তাদেরকে ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদেরকে ধরা হবে।’ শনিবার (২৬ মে) রাতে রাজধানীর কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এই অভিযানে কড়াইল ও টিটিপাড়া বস্তি থেকে ৫২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কড়াইল বস্তি থেকে ৩০ জন ও টিটিপাড়া থেকে ২২ জনকে আটক করা হয়। এছাড়া, দুই বস্তি থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও একমণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় শুরু হওয়া অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। অভিযান শেষে টিটিপাড়ায় মনিরুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।’

মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না। তাদেরকে ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদেরকে ধরা হবে। জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের গডফাদারদের ধরা হবে: মনিরুল

আপডেট সময় ১১:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮