ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আমাদের কাছে ওনাদের চাহিদার কিছু নেই: মমতা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ফিরে যাওয়ার আগে আজ শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার অভিজাত হোটেল তাজ বেঙ্গলে মুখোমুখি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় এক ঘণ্টার কাছাকাছি বৈঠক হয়।

বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে যখন দেখা হয়, তখনই কথা হয়। আমরা চাই ওনারা বারংবার আমাদের এখানে আসুন, আর আমরাও চাই বারবার বাংলাদেশে যেতে। যেটা ওনারাও চান। ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্ক দুই দেশকেই ধরে রাখতে হবে।

মমতা বলেন, এরই মধ্যে আমাদের রাজ্যে বাংলাদেশ ভবনের উদ্বোধন হয়েছে। আমরা বঙ্গবন্ধুর নামে একটি মিউজিয়াম করতে চাই। সেটা ওনারা পারমিশান দিলে কাজ শুরু হবে। ওনারা ভালো আছেন, ভালো করছেন, ভালো করবেন। আমাদের কাছে ওনাদের চাহিদার কিছু নেই। বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে বাউন্ডারি সীমারেখা থাকলেও আমরা এক প্রাণ। দুই দেশ উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের লক্ষ্যে এগিয়ে যাওয়ায় আমাদের সম্মান বেড়েছে। এই সমস্ত নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।

তবে তিস্তা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে শেখ হাসিনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সূত্র জানায়, দুই বাংলার মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে এদিন অল্প বিস্তর আলোচনা হয় দুই নেত্রীর মধ্যে।

এদিন বৈঠক শেষে ভারতীয় সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কলকাতার হোটেল ত্যাগ করেন। রাত ৯ টা নাগাদ কলকাতার দমদমের নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ১৫০৭ বিমানে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

আমাদের কাছে ওনাদের চাহিদার কিছু নেই: মমতা

আপডেট সময় ১০:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮