ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সেবার মাধ্যমে জনগণকে খুশি করতে পারলেই আমি ধন্য: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমি জনগণের সেবক এবং জনগণের সেবা করাই আমার কাজ। সেবার মাধ্যমে জনগণকে খুশি করতে পারলেই আমি ধন্য।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে এক ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। ঢাকাস্থ কসবাবাসীর সম্মানে আইনমন্ত্রী এই ইফতারের আয়োজন করেন।

অনুষ্ঠানে কসবাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কসবা উপজেলার যদি একটা উন্নয়নও হয়ে থাকে তার অংশীদার আপনারা সবাই। আমাদের মধ্যে যে সহমর্মিতা, ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে তা অক্ষুন্ন রেখে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে হবে।

ইফতারের আগে আইনমন্ত্রী ইফতার আগত অতিথিবৃন্দের সামনে ঘুরে ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনীতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা এই ইফতারে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সেবার মাধ্যমে জনগণকে খুশি করতে পারলেই আমি ধন্য: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮