ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রসূতির নগ্ন ভিডিও ধারণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে নর্থস্টার নামে একটি প্রাইভেট হাসপাতালে এক প্রসূতির নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আমিনুল ইসলাম মামুন। তিনি ওই হাসপাতালের ওটি ইনচার্জ। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেছেন রোগীর স্বজনরা।

পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমূলবাড়ীর এক গৃহবধূ প্রসব পরবর্তী ইনফেকশন নিয়ে ১৫ই মে নগরীর ধাপ এলাকার নর্থস্টার হাসপাতালে ভর্তি হন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে ড্রেসিংয়ের সময় প্রসূতিকে নগ্ন করে মোবাইলফোনে ভিডিও ধারণ করেন আমিনুল ইসলাম মামুন। বিষয়টি বুঝতে পেরে রোগী তাৎক্ষণিক তার স্বামীকে জানান। পরে তার স্বজনরা মামলা করলে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল মিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসূতির নগ্ন ভিডিও ধারণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮