ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার

আমাদের আদালত স্বাধীন: বিএনপি বিষয়ে কানাডীয় দূত

অাকাশ জাতীয় ডেস্ক:

কানাডার আদালত পুরোপুরি স্বাধীন এবং তার সিদ্ধান্তে কারও হস্তক্ষেপ থাকে না বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার এইচ ই বেনোইট প্রিফনটেইন।

কানাডার আদালতের রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দেশটির দূত। বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান প্রিফনটেইন।

গত ২১ মে কানাডা আদালতের ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দেয়া হয়। এর আগে ২০১৭ সালের ৪ মে এবং একই বছরের ২৫ জানুয়ারি আরও দুটি রায়ে বাংলাদেশের অন্যতম প্রধান দলটির বিষয়ে একই সিদ্ধান্তে আসে কানাডার আরও দুটি ফেডারেল কোর্ট।

কানাডায় বিএনপির তিন জন নেতা ও সদস্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেয়া রায়ে এই সিদ্ধান্ত এসেছে। আদালতে শুনানিতে সরকার পক্ষের কৌঁসুলিরা বলেন, বিএনপির সদস্যদের সে দেশে আশ্রয় দিলে তাদের জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সির (সিবিএসএ) একটি প্রতিবেদনেও একই মূল্যায়ন ছিল।

তার দেশের আদালত কেন এমন সিদ্ধান্তে পৌঁছল এ বিষয়ে কানাডীয় দূতের জবাব অনেকটাই এড়িয়ে যাওয়ার মতোই। তিনি বলেন, ‘আমাদের দেশের আদালত পুরোপুরি স্বাধীন। আদালত কিসের উপর ভিত্তি করে রায় দিয়েছে সেটা আমি জানি না।’

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে কানাডীয় দূত বলেন, তাদের রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত বব রে একটি সরকারকে একটি প্রতিবেদন দিয়েছেন। এর উপর ভিত্তি করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আগামী সপ্তাহের মধ্যে বিশেষ ঘোষণা আসতে পারে।

প্রিফনটেইন বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইতিমধ্যে কানাডা সরকার বাংলাদেশকে একবার ৮৫ মিলিয়ন এবং পরে ১৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। রোহিঙ্গাদের নিয়ে তার দেশের এনজিওগুলোও কাজ করছে।

বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেশ ভালো। এটাকে আরো বাড়াতে উদ্যোগ নেয়ার কথাও জানান দেশটির হাইকমিশনার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে

আমাদের আদালত স্বাধীন: বিএনপি বিষয়ে কানাডীয় দূত

আপডেট সময় ০৩:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮