ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সমাজের প্রতিটি ক্ষেত্রে সংযমের পরিচয় দিতে হবে: প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের সংযমের পরিচয় দিতে হবে। আমরা যতই সংযমের পরিচয় দেব ততই রোজার মূল উদ্দেশ্য সাধিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই ইফতারপূর্ব আলোচনায় প্রধান বিচারপতি বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাসে আমরা যতই সংযমের পরিচয় দেব ততই রোজার মূল উদ্দেশ্য সাধিত হবে।

তিনি বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ইফতার মাহফিল আয়োজন করে মহৎ কাজ করেছে। আইনজীবীরা এত ব্যস্ততার মধ্যেও এই ইফতার মাহফিলে শরিক হয়েছেন। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এতগুলো মানুষের ইফতারে অংশ নিয়েছেন। এখানে যে দোয়া হবে তা আল্লাহর দরবারে কবুল হবে বলে আমি আশাবাদী।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে ইফতার-পূর্ববর্তী আলোচনা সভা সঞ্চালনা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আইনজীবীদের মধ্যে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, ব্যারিস্টার নাজমুল হুদা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সমিতির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

সমাজের প্রতিটি ক্ষেত্রে সংযমের পরিচয় দিতে হবে: প্রধান বিচারপতি

আপডেট সময় ১০:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮