ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পার্লামেন্ট অবৈধ হলে চিফ জাস্টিসও অবৈধ : আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতির উদ্দেশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘পার্লামেন্ট যদি অবৈধ হয়, তোমার নিয়োগও অবৈধ। কারণ এ পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচন করেছে। সে রাষ্ট্রপতি তোমাকে নিয়োগ দিয়েছে। তোমার নিয়োগ অবৈধ, তুমি অবৈধ চিফ জাস্টিস।’

আজ শনিবার দুপুরে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘পাকিস্তান একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছে। এটা তারা মেনে নিতে পারে না। তাই সর্বশক্তি দিয়ে তারা সব সময় চেষ্টা করছে শেখ হাসিনার প্রাণনাশ করার, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করার।’

প্রধান বিচারপতির উদ্দেশে আমির হোসেন আমু বলেন, ‘আওয়ামী লীগ ১৯৫৪ সালে তৎকালীন প্রভাবশালী মুসলিম লীগ সরকারকে পরাজিত করে ১৯৫৬ থেকে ১৯৫৮ এককভাবে ক্ষমতার অধিকারী ছিল সব ষড়যন্ত্র মোকাবিলা করে। আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের মাত্র ১৩ জন সদস্য নিয়ে কেন্দ্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মনে রাখতে হবে এ দেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এ দেশে মাথা তুলে থাকত। আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম। ১৯৭০-এর নির্বাচন থেকে আমরা পার্লামেন্টের সদস্য। কিন্তু তোমার মতো ছিঁচকে উকিল এ দেশের চিফ জাস্টিস হতে পারত না। এটা স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর অবদানের কারণেই আজ তোমার মতো ছিঁচকে উকিল এ দেশে চিফ জাস্টিসের মর্যাদা পেয়েছ।’

ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ। পরে শিল্পমন্ত্রী যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ জনকে ঋণের ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পার্লামেন্ট অবৈধ হলে চিফ জাস্টিসও অবৈধ : আমু

আপডেট সময় ০৭:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭