ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধানমন্ত্রীর সব ওয়াদা পূরণের পথে: পরিকল্পনামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সকল ওয়াদাই পূরণের পথে। প্রধানমন্ত্রী চারটি বিষয়ে কথা দিয়েছিলেন। এগুলো হচ্ছে­ স্কুলে সবার উপস্থিতি, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ডিজিটাল বাংলাদেশ এবং ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা। ইতিমধ্যে সবগুলোই পূরণের পথে রয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে রবিবার বিকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, এডিপি হচ্ছে জিডিপির লাইফ লাইন। তাই আমরা পরিকল্পিতভাবে এগোচ্ছি। আমরা ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাই। অর্থাৎ এসডিজির হাত ধরে উন্নত দেশে যেতে চাই। এখন নতুন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কার আনা হবে। আগামী অর্থবছর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পদ্মা সেতু এবং পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন খাতে।

তিনি আরো বলেন, অগ্রাধিকার বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে ভৌত পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে।

বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, সদর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাদৎ হোসেন তসলীম, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

প্রধানমন্ত্রীর সব ওয়াদা পূরণের পথে: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৮:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮