ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিন: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশে অশ্রিত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। কিন্তু তাদের বছরের পর বছর আশ্রয় দেয়া সম্ভব নয়। কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আমার আহ্বান, রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ফিরিয়ে নিতে সে দেশের সরকারের ওপর যেন চাপ সৃষ্টি করা হয়।

রোববার সুইজারল্যান্ডের জেনেভায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে এশিয়া অঞ্চলের দেশগুলোর পক্ষে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বিশ্বে অসংক্রমিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ নাসিম এসব বিষয়ে দেশের পরিস্থিতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে কমন ওয়েলথের পক্ষে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে নানা ধরনের দিকনির্দেশনা উপস্থাপনা করা হয়। বিশেষ করে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের তহবিল ব্যবস্থাপনা, আন্তঃদেশীয় সেবা পরিচালনা, অসংক্রমক রোগে মহামারী ঠেকানোর কৌশল নির্ধারণে কমনওয়েলথের সহযোগিতা গ্রহণ ও সমন্বয় সাধন, সাফল্য অর্জন, পারস্পরিক নেটওয়ার্ক তৈরি, উপকরণ ও স্বাস্থ্যসেবাকেন্দ্রিক উদ্ভাবনী কার্যক্রম পরিসঞ্চালনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী এ সময় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে পরামর্শ দিয়ে বলেন, প্রতিটি নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোয় দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খরচ চালানো বড় একটি সমস্যা। অনেক মানুষই নিজের পকেটের টাকা দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করাতে সক্ষম নয়, তাই দরিদ্র জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিন: নাসিম

আপডেট সময় ০৯:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮