ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

অক্টোবরে তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী নিয়ে সারা বিশ্বে চাঞ্চল্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জ্যোতিষী ক্যাথলিক হোরেশিয়ো। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবাই যখন হিলারি ক্লিনটনের দিকে বাজি ধরেছিলেন, তখন সবাইকে অবাক করে তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পই হবেন প্রেসিডেন্ট।

পরে কি ঘটেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। এরপর তার আরও কয়েকটি কথার মিল পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে। আর এবার যে কথাটা তিনি বললেন, তা সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কথাটা জ্যোতিষী ক্যাথলিক হোরেশিয়োর বলেই বিষয়টা কেউ হালকা ভাবে নিচ্ছেনও না।

আমেরিকার টেক্সাসের হোরেশিয়ো’র দাবি, চলতি বছরের ১৩ অক্টোবরের মধ্যেই শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ! শুধু তাই নয়, এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিষী জানিয়েছেন, এবারের যুদ্ধের পরিণতি প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও আরও ভয়াবহ হবে।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, মনে প্রশ্ন জাগতেই পারে, এ বছরই কেন যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিলেন তিনি? এর সপক্ষে জ্যোতিষীর যুক্তি, লেডি অফ ফতিমা’র সর্বশেষ আবির্ভাব হয়েছিল ১৩ মে ১৯১৭ থেকে ১৩ অক্টোবর ১৯১৭’র মধ্যে। সেই ঘটনার ১০০ বছর পর অর্থাৎ চলতি বছরের ১৩ অক্টোবরের মধ্যে পৃথিবী ধ্বংসের পথে এগোতে শুরু করবে বলেই তাঁর বিশ্বাস!

অতীতে বেশ কয়েকবার মিলেছে হোরেশিয়ো’র ভবিষ্যদ্ববাণী। তিনি জানিয়েছিলেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন। তা মিলেছিল। আরও বলেছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সিরিয়া আক্রমণ করবেন। সেটাও মিলেছে। চলতি বছরের গোড়াতেই সিরিয়ার হমসে আক্রমণ চালায় আমেরিকা। স্বাভাবিকভাবেই তাঁর এবারের দাবি ঘিরে বাড়ছে চাঞ্চল্য।

তবে হাজার হোক, বিজ্ঞানের ছোঁয়া যেখানে নেই, তা নিয়ে বিতর্ক থাকবেই। এক্ষেত্রেও সেটাই ঘটছে। কিন্তু একই সঙ্গে বর্তমান বিশ্বের রাজনৈতিক অবস্থার কথাও মাথায় রাখছে মানুষ। শুধু সিরিয়া বা যুক্তরাষ্ট্রই নয়, ভারত-চীনের সম্পর্কও তলানিতে এসে ঠেকেছে। আবার আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার চলমান উত্তেজনা এখনও পাল্টাপাল্টি হুমকির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে।

প্রসঙ্গত, ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদামুস ২০১৭ নিয়ে বেশ কিছু নেতিবাচক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আগেই। তিনি জানিয়েছিলেন, বিশ্ব উষ্ণায়নের জেরে রিসোর্স কমে আসায় ২০১৭ সালে সবচেয়ে বড় সমস্যাটি তৈরি হবে। এ ছাড়াও তিনি জানিয়েছিলেন, মানুষের সবচেয়ে বড় শক্রতে পরিণত হবে সন্ত্রাসবাদীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার

অক্টোবরে তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী নিয়ে সারা বিশ্বে চাঞ্চল্য

আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭