ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউলুপ নির্মাণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মানুষের দুর্ভোগ লাঘবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে একটি দৃষ্টিনন্দন ইউলুপ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে গণসংযোগ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড যে ইউলুপটি নির্মাণ করা হবে উন্নত বিশ্বের আদলে, তাদের গ১, গ২ হাইওয়েগুলোতে যে ধরনের ইউলুপ থাকে এটি হবে সেই ধরনের আধুনিক ইউলুপ। এই প্রকল্পটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে হাতে নেয়া হবে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে। পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুপটি নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ কবির।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, পৌর মেয়র আব্দুল মালেক, বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অহিদুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউলুপ নির্মাণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৯:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮