ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল ফের ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি। চক্রান্তের মুখে পড়েছি। ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনকে পণ্ড করার জন্য একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে।’

শুক্রবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দলের নেতা-কর্মীদের মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহ দরজার কাছাকাছি চলে এসেছে। আবার গর্ত থেকে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। এদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ তিনি বিএনপির উদ্দেশে বলেন, জনগণকে পাশে পায় না। আবার গর্তে ঢুকে যায়। ইস্যুর পর ইস্যু খুঁজে। সব ইস্যুই তাদের মাঠে মারা যায়।

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করতে পারেনি সাড়ে আট বছরে। বাংলাদেশের মানুষ জানে বিএনপি মানেই হচ্ছে বিষ আর লাশ। পুড়িয়ে মারা শত শত মানুষের লাশ। লুটপাটের হাওয়া ভবনের অপর নাম হচ্ছে বিএনপি। তারা আবার ক্ষমতায় এলে ভয়ংকর অমানিশায় পতিত হতে হবে।

ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবক লীগের নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি জেনে খুব খুশি হয়েছি যে স্বেচ্ছাসেবক লীগে টাকা দিয়ে কোনো পদ দেওয়া হয় না। এটা (টাকা দিয়ে পদ দেওয়া) খুব খারাপ, কিন্তু এটা যারা করে, তারা দলের, নিজের এবং দেশের ক্ষতি করে। দল ভারী করার জন্য খারাপ লোকদের এ পার্টিতে জায়গা দেবেন না।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংসদ শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: কাদের

আপডেট সময় ০২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭