ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকারি চাকুরেদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

সংবিধানমতে দেশের সরকারি চাকুরেদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানলি হক ইনু। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) এক ইফতার অনুষ্ঠানে এ মন্তব্য করেন মিন্ত্রী। প্রতিষ্ঠানটির সদরদপ্তর, ঢাকা কেন্দ্র ও ইআরসি, ঢাকা যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিরপেক্ষ থাকতে পারেন না। আপনাদের অবশ্যই দেশের সংবিধানের চারটি ধারা মেনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষ নেয়া উচিত। সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই।’

আবার মন্ত্রী সুশাসনের স্বার্থে দলবাজি থেকে বেরিয়ে আসারও তাগিদ দেন। বাংলাদেশে সুশাসন দরকার- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ সুশাসনের জন্য দলবাজি থেকে বেরিয়ে আসতে হবে। কোনো দলবাজির কাছে কোনোমতেই মাথা নত করা যাবে না। দলবাজি থেকে সরকারি কর্মচারীদের বের হয়ে আসার জন্য তাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে।’ শিল্পজগতেও সুশাসন না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় বলে মনে করেন তথ্যমন্ত্রী। আর এ দায়িত্ব প্রকৌশলীদের নিতে হবে বলে জানান তিনি।

দেশের উন্নয়নে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখেন জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘দেশের যত কিছু উন্নয়নের সবকিছু প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হচ্ছে। আর বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখন দেশীয় প্রকৌশলীদের দ্বারা।’ দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু), ইআরসির সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকুরেদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই: ইনু

আপডেট সময় ১০:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮