ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্যাটেলাইট উৎক্ষেপণ করে নজির স্থাপন করেছে বাংলাদেশ: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। এই গৌরবময় বিরল অর্জন আমাদের সবার।

শনিবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে তার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের দীর্ঘ সংগ্রাম,৩০ লাখ শহীদ,২ লাখ মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে বাংলাদেশের মহাকাশ জয় আরও পরিপূর্ণতা দিয়েছে, স্বাধীনতাকে করেছে সুসংহত।

শিরীন শারমিন বলেন, স্বাধীনতা-পরবর্তী সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন। বেতবুনিয়া ভূ-উপগ্রহ স্থাপন করে তিনি তার দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। বিশ্বের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের জন্য এবং বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস ছিল বঙ্গবন্ধুর বেতবুনিয়া ভূ-উপগ্রহ স্থাপনের উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় সমুদ্রসীমা জয়, স্থল সীমানা নির্ধারণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাকাশ জয় আরও একটি সফলতার পালক যুক্ত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্যাটেলাইট উৎক্ষেপণ করে নজির স্থাপন করেছে বাংলাদেশ: স্পিকার

আপডেট সময় ১০:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮