ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

নিখোঁজের ২ দিন পর তামাকের জমিতে তরুণের গলাকাটা লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রামে তামাক চাষের জমিতে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার গড়মাটি সিঙ্গারলালী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শান্ত শেখ (২৫) গড়মাটি পশ্চিমপাড়া গ্রামের মামুদ আলী শেখ জামালের ছেলে। নিহতের সামিউল হক নামে দেড় বছর বয়সের একটি সন্তান রয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ওসি শাহরিয়ার খান ও গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শান্ত শেখ বাড়ির পাশের আয়নাল হকের মুদি দোকানে যায়। পরে সেখানে বসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে সে দোকান থেকে বেরিয়ে গিয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি।

গত দুই দিনে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। শনিবার সকালে কয়েকজন রাখাল সিঙ্গারলালী বিলে মহিষ চড়াতে গিয়ে তামাকের জমিতে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশটি শান্তর বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে শান্তকে গলা কেটে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে শান্ত শেখের চাচা আবু সাঈদকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির পাশেই পিটিয়ে হত্যা করেছিল প্রতিপক্ষরা।

Tag :
আপলোডকারীর তথ্য

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা

নিখোঁজের ২ দিন পর তামাকের জমিতে তরুণের গলাকাটা লাশ

আপডেট সময় ০৮:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮