ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে দুই স্কুলে হামলার ঘটনায় নিহত ১১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহতের ১২ ঘণ্টা পার হতে না হতে এবার জর্জিয়ার একটি হাইস্কুলের পার্কিং এলাকায় বন্দুকধারীর হামলায় আরও একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। খবর ইউএসএ টুডে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ইউএসএ টুডে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জর্জিয়ার ক্লেটন কাউন্টির মাউন্ট জিওন হাইস্কুলের পাশে পার্কিং এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এতে হতহতরা সবাই নারী।

পুলিশ বলছে, স্কুলের ভিতরে তখন গ্রাজুয়েশন উৎসব চলছিলো। এসময় এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স চল্লিশের কাছাকাছি, তাকে বুকে কয়েকবার গুলি করা হয়েছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সকাল ৮টার দিকে টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই সান্তা ফি হাইস্কুলের শিক্ষার্থী। সিবিএস নিউজ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ১৭ বছর বয়সী দিমিত্রিওস প্যাগোরটিস।

স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বের সান্তা ফি হাই স্কুলে গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে দুই স্কুলে হামলার ঘটনায় নিহত ১১

আপডেট সময় ১২:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮