ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নাটোরে ঘুমন্ত শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামের গড়মাটি গ্রামে নিজ শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটক জুয়েল উপজেলার গড়মাটি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। সোমবার বিকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশুটি গড়মাটি গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় স্কুলে লেখাপড়া করে। সোমবার বিকালে শিশুটি তার শোবার ঘরে ঘুমাচ্ছিল।

এ সময় বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী জুয়েল তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনার সময় তার গোঙানির শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে জুয়েল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পিছু ধাওয়া করে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সোমবার রাতে শিশুটির নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে আটক জুয়েলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নাটোরে ঘুমন্ত শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

আপডেট সময় ১০:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮