ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ষোড়শ সংশোধনীর রায়ে আ’লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে: ফখরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ তেলে- বেগুনে জ্বলে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। তিনি বলেন, রায় ঘোষণার পরে আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে এবং তারা এমন সব মন্তব্য করেছে যে মন্তব্য শুধু অশালীনই নয়, তা আদালত অবমাননার শামিল।

বিএনপি মহাসচিব বলেন, বৃহস্পতিবার একজন মন্ত্রী (খাদ্যমন্ত্রী) যিনি নিজে হাইকোর্ট দ্বারা সাজাপ্রাপ্ত, তার মন্ত্রিত্ব থাকা উচিৎ নয়, তিনি আবার প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। খুব চিৎকার করে কথা বলছেন। আমি বলতে চাই, আগে নিজের মুখের দিকে তাকান। নিজেদের চেহারা আয়নাতে দেখুন। আপনারা যে সমস্ত কথা বলছেন, কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রকে, কোথায় নিয়ে গেছেন দেশকে। সত্য কথা বেরিয়ে এসেছেন আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে। যে একটা দানবীয় সরকারের পরিণত হয়েছেন আপনারা, দানবের মতো সব কিছুকে ধ্বংস করে দিচ্ছেন, গণতন্ত্র ধ্বংস করছেন, প্রতিষ্ঠানগুলোকে ধবংস করছেন, মানুষের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছেন।

শুক্রবার বিকালে এক দোয়া মাহফিলে সংক্ষপ্তি বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে পাল্টা অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমরা বরাবরই দেখেছি, বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই দলটি (আওয়ামী লীগ) পেছন দরজা দিয়ে চষ্টো চালায়। এবারো তারা জনগনকে ভুল বুঝিয়ে আবারো পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। তারা (সরকার) মনে করেছে আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা একদলীয় নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে। আমরা আবারো বলছি, ২০১৪ সালে যে নির্বাচন হয়েছে, সেটা ২০১৮ সালে হবে না। এদেশের মানুষ তা মেনে নেবে না।

গত ৮ জুলাই পূর্ব লন্ডনের মুরফিল্ড চক্ষু হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে সফল অস্ত্রোপচার হয়।

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীন দলের অপপ্রচারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শুক্রবারের মত শনিবারও সারা দেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় আমাদের দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানাতে একই কর্মসূচি করবো। আসুন আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন অতি দ্রুত আমাদের দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। একই সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, অতি দ্রুত দেশে ফিরে আসবেন। তিনি যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে সহায়ক সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করবো। সেই নির্বাচনে আমরা অংশ নেব।

তিনি অভিযোগ করে বলেন,আমাদেরকে কোনো কাজই করতে দেয়া হয় না। এমনকি এই যে সদস্য সংগ্রহ অভিযানের মতো প্রোগ্রাম করতেও সব জায়গায় বাধা দিচ্ছে। শুধু ক্ষমতাসীনরাই হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, সমান্তরাল ভূমি তৈরি করতে হবে। তাহলেই নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, আমরা নির্বাচনে যাওয়ার একটা পথ খুঁজে পাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ষোড়শ সংশোধনীর রায়ে আ’লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে: ফখরুল

আপডেট সময় ১১:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭