ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খুলনায় চমৎকার ভোট হয়েছে: ইসি সচিব

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটিতে যে ভোট হয়েছে তাতে সন্তষ্ট নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি এই ভোটকে ‘চমৎকার’ ও ‘সুন্দর’ হিসেবে আখ্যায়িত করেছে।

তিনটি কেন্দ্রে অনিয়ম-জালভোট ছাড়া বাকি ২৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে কথা বলেন।

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে এই ভোটের ফলাফল আসতে শুরু করেছে।

শুরু থেকেই বিএনপি এই ভোটে নানা কারচুপির অভিযোগ করে আসছে। ভোট ডাকাতি হচ্ছে বলেও দলটির পক্ষ থেকে কয়েক দফা অভিযোগ করা হয়েছে। চারটি কেন্দ্রে জালভোটের প্রমাণ পেয়ে ইসি ভোটগ্রহণ বন্ধ করে দেয়।

ইসি সচিব বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা ভোট পরিস্থিতি নানাভাবে পর্যবেক্ষণ করেছি। চমৎকার ও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে খুলনায় নির্বাচন হয়েছে।’

বিএনপির অভিযোগ পেয়ে ইসি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে খতিয়ে দেখা হয়েছে বলে জানান হেলালুদ্দীন।

জাতীয় নির্বাচনের আগে খুলনার এমন ভোট জনমনে আস্থা কিংবা শঙ্কা বাড়বে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এই মুহূর্তে এ নিয়ে মন্তব্য করবো না। সবার নজর খুলনার দিকে। এটা একটা স্থানীয় নির্বাচন। তাতে যতটুকু হয়েছে তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট।’

ভোট শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে ইভিএমের দুই কেন্দ্রে ফল ঘোষণা সম্ভব হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে জালভোট, ভাঙচুর ও নানা অভিযোগ থাকলেও স্থগিত তিন কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে তা হয় নি বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খুলনায় চমৎকার ভোট হয়েছে: ইসি সচিব

আপডেট সময় ০৭:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮