ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে নির্যাতনে বাধা, জামাতার মারধরে শাশুড়ির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মেয়েকে নির্যাতনের ঘটনায় বাধা দেয়ায় কালকিনিতে জামাতার মারধরে শেফালী বেগম নামের এক আহত শাশুড়ি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় সোমবার সকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৮টায় বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি মারা যান বলে নিহতের পরিবার জানায়। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার উত্তর খিলগ্রামের ওপেন বাড়ৈর মেয়ে মমতা বেগমের সঙ্গে পশ্চিম শশীকর গ্রামের সূর্য রায়ের ছেলে রবিন বাড়ৈর প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী রবিন বাড়ৈ যৌতুকের দাবিতে বিভিন্ন সময় মমতা বেগমকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। গত শুক্রবার নির্যাতিতা গৃহবধূর মা শেফালী বেগমের সামনে বসে তার মেয়ে মমতাকে আবার শারীরিক নির্যাতন করে জামাই রবিন বাড়ৈ।

এ নির্যাতনে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি শেফালী বেগমকে বেদম মারধর করেন জামাই রবিন বাড়ৈ। এতে শেফালী বেগম গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, মেয়ে জামাইয়ের মারধরের কারণে শাশুড়ি শেফালী বেগমের মৃত্যু হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় রবিনের বোনজামাই উজ্জলকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েকে নির্যাতনে বাধা, জামাতার মারধরে শাশুড়ির মৃত্যু

আপডেট সময় ১০:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮