ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিধ কেটে নারীকে শ্বাসরোধে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরের সিধ কেটে স্বামী পরিত্যক্ত বিউটি খাতুন নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার মধ্যরাতে এনায়েতপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বিউটি খাতুন (২০) ওই এলাকার সাচ্চু হোসেনের মেয়ে।

নিহতের মা কমেলা খাতুন অভিযোগ করে বলেন, বিউটি কয়েক মাস আগে স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে আমাদের বাড়িতেই থাকত। এ সুযোগে পাশের বাড়ির রাজমিস্ত্রি আবদুর রাজ্জাকের ছেলে এক সন্তানের জনক ফারুক হোসেন বিউটিকে বিয়ের প্রলোভনে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

বিষয়টি ফারুকের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। রোববার মধ্যরাতে ফারুক ঘরের সিধ কেটে বিউটির ঘরে প্রবেশ করে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। ভোররাতে বিউটির ঘর খোলা দেখে আমি এগিয়ে যাই। এ সময় মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পড়েছিল।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে জানা যাবে। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে- বিউটকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ফারুক তার পরিবার নিয়ে পলাতক রয়েছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিধ কেটে নারীকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ০২:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮