ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুরুন্ডিতে সেনাবাহিনীর পোশাক পরে বন্দুকধারীদের গুলি, নিহত ২৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে বন্দুকধারীদের গুলিতে ২৬ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চিবিতোকে এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। খবর রয়টার্স।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ পাঁচ বছর থেকে সাত বছর করা হবে কিনা তা নিয়ে আগামী বৃহস্পতিবার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এ ধরনের হামলা চালানো হল।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ওই গণভোট অনুষ্ঠিত হবে না। কারণ দেশটিতে প্রতিনিয়ত সহিংসতা ও অপহরণের ঘটনা ঘটছে।

বুগান্ডা জেলার প্রধান ইমানুয়েল বিগিরিমানা জানান, রুহাগারিকা নামক গ্রামে শুক্রবার রাত ১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রায় ২০ জন হামলাকারী গ্রামে ঢুকে নির্বিচার গুলি চালায়। এতে অনেকেই ঘটনাস্থলে এবং বাকিরা হাসপাতালে নেয়ার পর মারা যান। হামলাকারীদের পরনে সেনাবাহিনীর পোশাক ছিল বলেও জানান তিনি।

২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলে দেশটিতে সহিংসতা শুরু হয়।

বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্টের ঘোষণা সংবিধান পরিপন্থী এবং ২০০৫ সালে যে চুক্তির মাধ্যমে গৃহযুদ্ধের অবসান ঘটে এটি তার লঙ্ঘন।

বিরোধিতা সত্ত্বেও পিয়েরে পুনর্নির্বাচিত হন। এর পর বিরোধীদের অনেকেই তার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়।
ওই ঘটনার পর থেকে দেশটির অন্তত চার লাখ লোক শরণার্থীতে পরিণত হয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুরুন্ডিতে সেনাবাহিনীর পোশাক পরে বন্দুকধারীদের গুলি, নিহত ২৬

আপডেট সময় ০৩:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮