ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মার্কিন কূটনীতিকের পাকিস্তান ত্যাগে বাধা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক মোটরবাইকচালক নিহত হওয়ার ঘটনায় জড়িত যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জোসেফ হল মার্কিন সামরিক বিমানে করে পালাতে চেষ্টা করলে তাকে আটকে দেয়া হয়েছে। শনিবার কর্নেল হল নুর খান সামরিক বিমানবন্দরে পৌঁছালে তাকে যেতে দেয়া হয়নি।

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০ ইসলামাবাদে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে চলে যেতে দূতাবাস থেকে আট সঙ্গী নিয়ে কর্নেল হল বিমানঘাঁটিতে পৌঁছান।-খবর ডন ও বিবিসি অনলাইনের।

দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার দায়িত্বরত কর্মকর্তারা হলকে চিনতে পেরে তার পাসপোর্ট নিয়ে যান। তার পাকিস্তান ত্যাগের অনুমতি আছে কিনা জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে সেই খবর নেন। পরে জানতে পারেন, তাকে পাকিস্তান ছাড়ার অনুমতি দেয়া হয়নি।

এর পর কর্নেল হল সঙ্গীদের নিয়ে দূতাবাসে ফিরে যান। মার্কিন বিমানটিও বাগরামে চলে গেছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন। বেপরোয়া গাড়ি চালিয়ে আতিক বেগ নামে এক পাকিস্তানি মোটরবাইক আরোহী হত্যার অভিযোগ রয়েছে কর্নেল হলের বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, সংযোগ সড়কে লাল বাতি থাকা সত্ত্বেও একটি সাদা ফোর হুইল গাড়ি তা অতিক্রম করছে। তখন ওই মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এ সময় গাড়িটি কর্নেল হল চালাচ্ছিলেন বলে বলা হয়েছে।

তবে কর্নেল হল মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন বলে যে খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের গণমাধ্যমে তা নাকচ করেছে পাকিস্তানে মার্কিন দূতাবাস।

ইসলামাবাদের হাইকোর্টে কর্নেল হলের বিচারের দাবি তুলেছেন নিহত আতিক বেগের বাবা। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট রুল জারি করেছে যে, কর্নেল হল সম্পূর্ণভাবে কূটনৈতিক অব্যাহতি পাবেন না।

ইতোমধ্যেই তার নাম ভ্রমণের কালো তালিকায় যোগ করা হয়েছে। এর মানে, তিনি পাকিস্তানের কোন বিমানবন্দর থেকেই দেশের বাইরে যেতে পারবেন না।

গত জানুয়ারিতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেন যে, পাকিস্তান মিথ্যা আর ধোঁকা দিচ্ছে। সে মাসেই মার্কিন সরকার ঘোষণা দেয় যে, তারা পাকিস্তানের জন্য বরাদ্দ নিরাপত্তা সহায়তার প্রায় সবটাই কাটছাঁট করছে। কারণ দেশটি তাদের মাটিতে জঙ্গি নেটওয়ার্ক ঠেকাতে ব্যর্থ হয়েছে।

ওই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটি ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোন গোয়েন্দা তথ্য বিনিময় করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মার্কিন কূটনীতিকের পাকিস্তান ত্যাগে বাধা

আপডেট সময় ১০:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮