ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ২, আহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতে বজ্রপাতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ফুলতলা নতুনবন্দর এলাকার আব্দুল কাদেরের ছেলে নাসিরুল ইসলাম (৪২) এবং সদর উপজেলার সদর ইউনিয়নের ভূষিভিটা এলাকার পসির উদ্দীনের ছেলে সোহেল রানা (১৯)।

স্থানীয়রা জানায়, বিকেলে মুষলধারে বৃষ্টির সময় বাড়ির পাশে খেতে কাজ করছিলেন নাসিরুল। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর কিছু পরে সদর উপজেলার ভূষিভিটা এলাকায় বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহেলা রানা।

এছাড়া সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া এলাকায় বজ্রপাতে শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, ফয়জান বেগম (৪০), রাবেয়া খাতুন (৪০), মর্জিনা খাতুন (১৪) ও মোস্তাফিজুর রহমান (১২)। পরে একই উপজেলার চানপাড়া গ্রামে বজ্রপাতে আহত হন আমিনা খাতুন (২৬) নামের আরেক গৃহবধূ। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুর রহমান জানান, বজ্রপাতে মোট ৬ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাস্তায় একজন মারা যান। বাকি ৫ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ২, আহত ৫

আপডেট সময় ০১:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭