ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাদক দেশে তৈরি হয় না আসে প্রতিবেশী দেশ থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন বলেছেন, মাদকের ভয়াবহ ছোবল এদেশের যুব সমাজকে, অনেক মেধাবী তরুণদের ধ্বংস করছে। এ মাদক আমাদের দেশে তৈরি হয় না। মাদক আসছে প্রতিবেশী দেশ থেকে।

মাদক সমূলে নির্মূলে মাদক চোরাচালানের মূল হোতাদের তালিকা করা হচ্ছে। চিহ্নিত করা হচ্ছে মাদক চোরাচালানের প্রবেশ পথ। শনিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে সংবাদ কর্মীদের সঙ্গে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে বাংলাদেশ এক সময় জঙ্গির আস্তানা ছিল, দুর্নীতির আস্তানা ছিল, সন্ত্রাসের অভয়ারণ্য ছিল- আমরা সে সব পিছনে ফেলেছি, দমন করেছি।

তিনি বলেন, আগামী ২০ বছরকে মাথায় রেখে পুলিশ বাহিনীকে অধুনিক বিশ্বের যে পুলিশ, সে পুলিশের ন্যায় সুসজ্জিত করে ও সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হচ্ছে। আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে রোল মডেলে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজকে, তরুণ মেধাবীদের রক্ষা করতে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন অভিযানের ন্যায় মাদক ব্যবসা ও চোরাচালানে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। আর সে নির্দেশনা অনুয়াযী মাদক নির্মূলে অভিযান চালানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য মো. রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি চেীধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক দেশে তৈরি হয় না আসে প্রতিবেশী দেশ থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮