ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাজিব রাজাকের মালয়েশিয়া ত্যাগে নিষেধাজ্ঞা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, নাজিব রাজাক ও তার স্ত্রী রোসমাহ মানসুরকে দেশত্যাগে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাতে শনিবার দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, নাজিবের এমন মন্তব্যের কিছুক্ষণ পরই তার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এসেছে। দুর্নীতির অভিযোগে দেশটির নতুন সরকারের তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন নাজিব রাজাক।-খবর গার্ডিয়ানের।

দেশত্যাগে নিষেধাজ্ঞা আসার পর নাজিব বলেছেন, সরকারি নির্দেশনায় তিনি ও তার পরিবার সম্মান দেখাবেন। তারা দেশেই অবস্থান করবেন।

এক টুইট বার্তায় নাজিব বলেন, আমি জানতে পেরেছি আমি ও আমার পরিবারকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশের বাইরে যেতে অনুমতি দেবে না। আমি এ নির্দেশনাকে সম্মান জানাই। পরিবারসহ আমি দেশেই অবস্থান করবো।

টুইটারে নাজিব বলেন, রাজনীতিতে চার দশক পার করার পর এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচার শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে আমি স্বল্প সময়ের বিরতি নিতে চাই। সাম্প্রতিক বছরগুলোতে পরিবারের সঙ্গে আমার খুব একটা দেখা হয়নি। তিনি নিজের ভুল ও ব্যর্থতার জন্য সবার কাছে দুঃখ প্রকাশও করেন।

নাজিব আশা প্রকাশ করে বলেন, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে দেশের ইতিহাসের এই বিভেদজনক সময় একদিন শেষ হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাজিব রাজাকের মালয়েশিয়া ত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮