ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু-১ এর সিগন্যাল পেয়েছে বাংলাদেশ

আকাশ আইসিটি ডেস্ক:

শনিবার ভোর রাতে উৎক্ষেপণ হওয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সিগন্যাল পেয়েছে বাংলাদেশ। স্যাটেলাইটির বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন গাজীপুর ও বেতবুনিয়ায় আর্থ স্টেশন থেকে প্রাথমিক সিগন্যাল গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বঙ্গবন্ধু-১ এর সিগন্যাল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে পলক জানান, শনিবার ভোররাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হওয়া বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় তার নিজস্ব কক্ষপথ জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে। এর আধা ঘণ্টা পর এটি সিগন্যাল পাঠাতে শুরু করে। স্যাটেলাইটটির সিগন্যাল গ্রহণ করে গাজীপুর ও বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন। এটি প্রাথমিক সিগনাল। যদিও স্যাটেলাইটটি তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হবে আরও ১১ দিন সময় লাগবে।

এর আগে গতকাল শুক্রবার ভোররাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলেও উৎক্ষেপণের মিনিট খানেক আগে তা স্থগিত করা হয়। স্পেসএক্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামান্য ত্রুটির কারণে উৎক্ষেপণ ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছিল।

এরপর শনিবার নির্ধারিত সময়ে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। আগামী ১০ দিনে এটি নিয়ে মহাকাশে পৌঁছাবে ‘ফ্যালকন-৯’ রকেট। আরও ২০ দিন পর স্যাটেলাইটটি কাজ করতে শুরু করবে। এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর ও বেতবুনিয়া থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। অন্যদিকে বেতবুনিয়াতে বহু আগেই স্যাটেলাইটের আর্থ স্টেশন রয়েছে।

ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেস নির্মিত ৩ দশমিক ৭০ টন ওজনের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষিপ্ত হওয়ার মধ্য দিয়ে মহাকাশ রাজত্বে অংশীদার হলো বাংলাদেশ। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিজ কক্ষপথে পরিচালিত হওয়ার পর বাংলাদেশে সম্প্রচার যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা বিস্তৃত করতে ভূমিকা রাখবে এটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু-১ এর সিগন্যাল পেয়েছে বাংলাদেশ

আপডেট সময় ১২:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮