ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ প্রবেশ করলো মহাকাশ যুগে: জয়

আকাশ আইসিটি ডেস্ক:

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফল উৎক্ষেপণের পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কিছুক্ষণ পর জয় বলেন, ‘পরিষ্কার আকাশে এটা ছিল নিখুঁত উৎক্ষেপণ। বঙ্গবন্ধু-১ বাংলাদেশের ওপরে চূড়ান্ত কক্ষপথের দিকে উড়ে যাচ্ছে। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!’

স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল উৎেক্ষপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি যাত্রা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা স্পেসএক্স ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের মাধ্যমে তা পাঠানো হয়।

বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাব লেখাল মহাকাশে। মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ যুক্তরাষ্ট্রের ক্যাপ ক্যানভেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

উৎক্ষেপণের ৮ মিনিটের মধ্যে স্যাটেলাইটটি মহাকাশে পৌঁছে যায়। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে পৌঁছে দিয়ে মাত্র ৩ মিনিট পরই রকেট ফ্যালকন-৯ ভূপৃষ্ঠে ফিরে আসে। ৩৩ মিনিটে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নিজস্ব কক্ষপথে পৌঁছে যায়। এরপর থেকে স্যাটেলাইটটি নিজ থেকেই কাজ শুরু করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রবেশ করলো মহাকাশ যুগে: জয়

আপডেট সময় ১০:১৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮