ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হামলা চালালে উ. কোরিয়ার পরিণতি হবে শোচনীয় : ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের হামলা চালালে উত্তর কোরিয়ার পরিণতি হবে শোচনীয়। দেশটি যদি নিজেদের অবস্থান থেকে সরে না আসে, তাহলে তাদের অবস্থা হবে ভয়াবহ। চরম দুর্দশাগ্রস্ত অবস্থা বরণ করতে হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বেডমিনস্টারে নিজ গলফ ক্লাবে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া যদি আমাদের ওপর, আমাদের মিত্রদের ওপর কিংবা আমাদের ওপর কোনো কিছুর ওপর, আমাদের পছন্দের কারো ওপর, আমাদের প্রতিনিধিত্বকারী কোনো পক্ষের ওপর হামলা করে এর পরিণতি হবে অত্যন্ত শোচনীয়।

তিনি বলেন. উত্তর কোরিয়ার অবস্থা এমনটা হবে, যা তারা চিন্তাই করেনি।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে উত্তর কোরিয়া যে হুঁশিয়ারি দিয়েছে, তার জবাবে ট্রাম্প এমন কড়া হুঁশিয়ারি দেন।

গেলো জুলাইয়ে দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে মনে করছে উত্তর কোরিয়া। এই পরীক্ষার পরই দু’দেশের মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে।

এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করে জাতিসংঘ। কিন্তু এর পরও তৎপরতা থেমে নেই দেশটির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হামলা চালালে উ. কোরিয়ার পরিণতি হবে শোচনীয় : ট্রাম্প

আপডেট সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭