ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি

প্রাতর্ভ্রমণ শেষে ফেরার পথে ইসলামি বক্তা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল চাপায় টিকিকাটা নূরিয়া সিনিয়র ফাজিলা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কোরআনের তাফসিরকারী (ইসলামি বক্তা) মাওলানা আবু তৈয়ব জেহাদী (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার সকালে পাঁচশতকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রাতর্ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পাঁচশতকুড়া নামক স্থানে মঠবাড়িয়া-সাপলেজা সড়কে একটি মোটরসাইকেলচাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত আবু তৈয়ব জেহাদী টিকিকাটা নূরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা আ. খালেক মিয়ার মেঝ ছেলে। মাওলানা আবু তৈয়ব জেহাদী বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ টিকিকাটা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন মাহফিলে ওয়াজ নসিয়ত করতেন। সুমিষ্ট বক্তা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ঘটনার পর মোটরসাইকেলচালক পলাতক রয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রাতর্ভ্রমণ শেষে ফেরার পথে ইসলামি বক্তা নিহত

আপডেট সময় ০৬:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮