ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলন্ত বাস থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে ওই বাসের চাকাতেই পিষ্ট হয়ে সোহেল রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (৩২) একজন গার্মেন্টসকর্মী ছিলেন। তবে সোহেলের পরিচয় বিস্তারিতভাবে জানা যায়নি।

কড্ডা হাইওয়ে ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বেলায়েত হোসেন জানান, সোহেল রানা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সানি-জ্যোতি পরিবহনের একটি ছিলেন। বাসটি কড্ডার মোড় এলাকায় পৌঁছালে চলন্ত বাস থেকে নামার সময় তিনি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বেলায়েত হোসেন আরও জানান, খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় বাসটি জব্দ করা হলেও বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলন্ত বাস থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮