ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ক্রিস ব্রাউনের বাড়িতে আমাকে লাগাতার ধর্ষণ করেছে

আকাশ বিনোদন ডেস্ক:

মার্কিন রকস্টার ক্রিস ব্রাউনের বাড়িতে তার বন্ধু র‌্যাপ গায়ক লোয়েল গ্রিসম জুনিয়র ওরফে ইয়ং লোর লাগাতার ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক যুবতী। বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশের কাছে এ অভিযোগ করেছেন তিনি।

ওই যুবতীর অভিযোগ, গত বছর ২৩ ফেব্রুয়ারি ওয়েস্ট হলিউডের একটি নাইটক্লাবে গিয়েছিলেন তিনি। সেখানে ক্রিস ব্রাউন, তার বন্ধু র‌্যাপ গায়ক লোয়েল গ্রিসম জুনিয়র এবং ক্রিসের এক বান্ধবীর সঙ্গে পরিচয় হলে তাদের সঙ্গে একটি রেকর্ডিং স্টুডিওতে গিয়েছিলেন তিনি।

স্টুডিওতে পৌঁছাতেই তার মোবাইল কেড়ে নেন তারা। ফোন ফেরত পেতে হলে ক্রিসের বাড়িতে যেতে হবে বলে তারা জানান। পরে ক্রিসের বাড়ি যেতেই তাকে আটক করে ফেলেন ক্রিস, লোয়েল এবং তাদের বান্ধবী।

ওই যুবতীর বাধা সত্ত্বেও তার সঙ্গে যৌন সংসর্গ করে লোয়েল এবং তার বান্ধবী। তার পর তাকে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে লোয়েল। তিনি পালানোর চেষ্টা করলে ক্রিস তাকে বন্দুক দিয়ে মেরে ফেলার ভয় দেখান।

যুবতীর আরও অভিযোগ, ক্রিসের বাড়িতে অনেক যুবতীকে তিনি দেখেছেন, যারা প্রত্যেকেই কোকেন ও মারিজুয়ানায় আচ্ছন্ন। ক্রিসের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্রও রয়েছে বলে অভিযোগ তার।

এদিকে ওই যুবতীর মা মেয়েকে না পেয়ে পুলিশে অভিযোগ করেন। পুলিশ যুবতীর মোবাইলের লোকেশন ট্র্যাক করে ক্রিসের বাড়িতে সেটির সন্ধান পায়। কিন্তু পুলিশ সেখানে তল্লাশি চালাতে গেলে ক্রিস তাদেরও বন্দুক নিয়ে হুশিয়ারি দেন। পরে কোনোক্রমে ওই যুবতী ক্রিসের বাড়ি থেকে পালিয়ে গিয়ে পুলিশে ক্রিস এবং লোয়েলের বিরুদ্ধে অভিযোগ করেন।

যুবতীর আইনজীবী গ্লোরিয়া অলরেড জানান, গত বছর ২৩ ফেব্রুয়ারি থেকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্রিসের আইনজীবী মার্ক গেরাগস জানান, ক্রিসের মতো বড় গায়কের সুনাম নষ্ট করতেই এ ষড়যন্ত্র। ইতিমধ্যে তার কাছে মামলা নিষ্পত্তির জন্য ১৭ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন গেরাগস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ক্রিস ব্রাউনের বাড়িতে আমাকে লাগাতার ধর্ষণ করেছে

আপডেট সময় ০২:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮