ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নির্বাচনের মাঝ পথ থেকে পালিয়ে যাবেন না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঝ পথ থেকে সরে না যেতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচন যথা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। আপনাদেরকে (বিএনপি) বলি নির্বাচনে অংশ নিবেন। কিন্তু মাঝ পথ থেকে পালিয়ে যাবেন না। জনগণ যে রায় দিবে আমরা মেনে নেব।’

মোহাম্মদ নাসিম বৃহষ্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-(বিএনএফ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। অনুষ্ঠানে বিএনএফ’র সভাপতি আবুল কালাম আজাদ এমপি সভাপতিত্ব করেন।

আগামী নির্বাচনের জন্য প্রস্তুুতি গ্রহণ করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যে যত ফর্মূলা দেন না কেন, নির্বাচনকালিন সরকার বাংলাদেশে আর ফিরে আসবেনা। তাই বিএনপিকে বলি নির্বাচনের প্রস্তুুতি নিতে শুরু করুন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় কিডনী ইনস্টিটিউট এবং হাসপাতাল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। শোক দিবস পালন কমিটির আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল আবেদিনের সভাপতিত্বে সভায় স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের মাঝ পথ থেকে পালিয়ে যাবেন না: নাসিম

আপডেট সময় ১২:৪৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭