ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখবেন যেভাবে

আকাশ আইসিটি ডেস্ক:

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ। যার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মে) ঘড়ির কাঁটা ৪টা ১২ মিনিটে মহাকাশের দিকে ছুটবে বাংলাদেশের স্বপ্ন।

এই মাহেন্দ্রক্ষণটি দেখতে পারবেন সবাই। দেশের এই ঐতিহাসিক স্বপ্নের সাক্ষী হওয়ার সুযোগ করে দিতে স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ তথ্য জানিয়েছেন বিটিআরসির মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।

সরাসরি দেখতে ক্লিক করুন এই লিংকে: http://www.btrc.gov.bd/BS1/

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট) উপগ্রহটির উৎক্ষেপণ হবে।

বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সময় ঠিক করেছে বলে সেন্টারের এক বিবৃতিতে বলা হয়।

জানা গেছে, তিন হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধুকে নিয়ে ফ্যালকন-৯ কক্ষপথের দিকে ছুটবে কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে, যেখান থেকে ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২০ দেশে ব্যবহারের জন্য এবং ২০টি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। এ ছাড়া নিজস্ব স্যাটেলাইট থাকায় বৈশ্বিক টেলিযোগাযোগের ক্ষেত্রে পরনির্ভরশীলতার অবসান হবে। টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুর্যোগপূর্ণ অবস্থায় জরুরি যোগাযোগের ক্ষেত্রেও ভূমিকা রাখবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

অথবা YouTube Channel:

https://www.youtube.com/watch?v=y3niFzo5VLI

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখবেন যেভাবে

আপডেট সময় ০৭:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮