ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে দারোগার ছেলের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে ফয়সাল মাহমুদ রনি নামে এক দারোগার ছেলের মুখ থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার এনায়েতনগর এলাকার বোর্ড স্কুলসংলগ্ন একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফয়সাল মাহমুদ রনি (৪০) পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মতিউর রহমান মতি হাওলাদারের ছেলে। নিহতের ভাই শামীম দৈনিক আকাশকে বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের সঠিক বিচার চাই।

কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। তাকে পিটিয়ে ও মুখ থেঁতলে হত্যা করা হয়েছে। মাদক সেবনের বিষয় নিয়ে তাকে রাতের আঁধারে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে দারোগার ছেলের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮