ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্টকার্ড ছাপাবে ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

এখন থেকে নিজস্ব ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানান। হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ফ্রান্সের ওভারথুর কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। আমরা নিজেরাই জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড তৈরি করব। আশা করছি আগামী বছর জুনের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী সব কার্ড ছাপিয়ে বিতরণ করতে পারব।’

উল্লেখ্য, দেশের নয় কোটি জাতীয় পরিচয়পত্রের কার্ড ছাপানোর জন্য ২০১৫ সালের শুরুতে ফ্রান্সের ওভারথুর কোম্পানির সঙ্গে ইসির চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, গত বছর জুন মাসের মধ্যে সব কার্ড ছাপানোর কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তাই ইসি আরও এক বছর সময় বাড়িয়ে এ বছরের জুন পর্যন্ত সময় দিয়েছিল ওই কোম্পানিকে। কিন্তু এ সময়ের মধ্যেও ফ্রান্সের কোম্পানিটি কাঙ্ক্ষিত কার্ড ছাপাতে ব্যর্থ হয়। পরে নতুন করে আবারও মেয়াদ বৃদ্ধির জন্য একাধিক বৈঠক হলেও দুই পক্ষের সমঝোতা না হওয়ায় তা ভেস্তে যায়।

ওভারথুর কোম্পানির মেয়াদ আর বৃদ্ধি না করার বিষয়টি বৃহস্পতিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। জানা গেছে, গত ২৩ জুলাই থেকে ওভারথুর মাধ্যমে কার্ড ছাপানো বন্ধ করেছে ইসি। তবে তারপর থেকে নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত আকারে কার্ড ছাপানোর কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্টকার্ড ছাপাবে ইসি

আপডেট সময় ১২:৩১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭